ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

জুনে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের দাম কমায় স্বস্তি


                            জুনে কমেছে মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের দাম কমায় স্বস্তি

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ July ২০২৬ | ০৯:৩১

দেশে জুন মাসে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। খাদ্যপণ্যের দাম নিম্নমুখী হওয়ায় এ সময়ে মূল্যস্ফীতিতে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে, যা সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশ। আগের মাস মে-তে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতির হার ০ দশমিক ২৬ শতাংশ পয়েন্ট কমেছে।

বিবিএসের তথ্য বলছে, খাদ্য মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। মে মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৬০ শতাংশ, যা জুনে কমে ৮ দশমিক ৬০ শতাংশে নেমে এসেছে। বাজারে খাদ্যপণ্যের দাম কিছুটা কমে আসায় এ পরিবর্তন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যচাপ এখনো তুলনামূলক বেশি রয়েছে। জুন মাসে এ খাতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ, যা মে মাসে ছিল ৯ দশমিক ৭১ শতাংশ। যদিও এ খাতেও সামান্য হ্রাস পেয়েছে, তবুও বিভিন্ন পণ্য ও সেবার উচ্চমূল্য এখনো ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করছে।

অর্থনীতিবিদদের মতে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে আসা ইতিবাচক হলেও সামগ্রিক মূল্যস্ফীতিকে আরও নিয়ন্ত্রণে আনতে খাদ্যবহির্ভূত খাতের মূল্যচাপ কমানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

  • বিষয় :

আরও পড়ুন

×