ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

স্টারলিংকের ট্রানজিট হাবের অনুমোদন

দক্ষিণ এশিয়ার ডিজিটাল সংযোগে নতুন ভূমিকায় বাংলাদেশ

এটি কেবল বিদেশি গ্রাহকদের আন্তর্জাতিক ইন্টারনেট সেবা প্রদানের উদ্দেশ্যে ব্যবহৃত হবে


                            দক্ষিণ এশিয়ার ডিজিটাল সংযোগে নতুন ভূমিকায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ July ২০২৬ | ১০:৪১

বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন ও আন্তর্জাতিক ট্রানজিট হাব স্থাপনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মতির পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ অনুমোদন প্রদান করে।

এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশ স্টারলিংকের দক্ষিণ এশীয় ট্রানজিট হাব হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অবকাঠামো ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ করতে পারবে। সংশ্লিষ্টদের মতে, এটি দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) তিন বছরের চুক্তির আওতায় স্টারলিংকের প্রধান ব্যান্ডউইথ সরবরাহকারী হিসেবে দায়িত্ব পালন করবে। চাহিদা অনুযায়ী প্রয়োজন হলে বেসরকারি প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস ও ফাইবার@হোম থেকেও ব্যান্ডউইথ সংগ্রহ করতে পারবে স্টারলিংক।

বিটিআরসির শর্ত অনুযায়ী, আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক ও দেশের অভ্যন্তরীণ ইন্টারনেট নেটওয়ার্ক সম্পূর্ণ পৃথক রাখতে হবে। আন্তর্জাতিক গ্রাহকদের জন্য সরবরাহ করা ব্যান্ডউইথে কোনো ধরনের সরকারি ফিল্টারিং বা ফায়ারওয়াল থাকবে না। তবে দেশের অভ্যন্তরে ব্যবহৃত ইন্টারনেট সেবা বিদ্যমান আইন, নীতিমালা ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় পরিচালিত হবে।

নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় আরও বলা হয়েছে, আন্তর্জাতিক ট্রানজিট নেটওয়ার্ক দেশের কোনো নাগরিক বা বিদেশি পর্যটকের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে না। এটি কেবল বিদেশি গ্রাহকদের আন্তর্জাতিক ইন্টারনেট সেবা প্রদানের উদ্দেশ্যে ব্যবহৃত হবে।

সূত্র জানায়, সরকারের নির্ধারিত সব প্রযুক্তিগত ও নিরাপত্তাসংক্রান্ত শর্ত মেনে স্টারলিংক প্রয়োজনীয় নথিপত্র এবং মনিটরিং ব্যবস্থার তথ্য ইতোমধ্যে বিটিআরসির কাছে জমা দিয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল অবকাঠামোর ক্ষেত্রে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।

  • বিষয় :

আরও পড়ুন

×