ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

দিনে হাজার কোটি টাকার বেশি

জুলাইয়ের চার দিনেই রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৯০ লাখ ডলার


                            জুলাইয়ের চার দিনেই রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৯০ লাখ ডলার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ July ২০২৬ | ১০:২৮

চলতি জুলাই মাসের প্রথম চার দিনেই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে) যার মূল্য প্রায় ৪ হাজার ৩০৫ কোটি টাকা। ফলে দৈনিক গড়ে দেশে এসেছে প্রায় ৮ কোটি ৭৩ লাখ ডলার, অর্থাৎ এক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স।

রবিবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। তবে গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ৩৬ কোটি মার্কিন ডলার, যা চলতি বছরের তুলনায় কিছুটা বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন মাসে প্রবাসীরা দেশে মোট ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।

এর আগে মে মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত হয়। একইভাবে এপ্রিল মাসে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার।

চলতি বছরের মার্চ মাসে রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। ওই মাসে প্রবাসীরা দেশে পাঠান ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে নথিভুক্ত হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এ ইতিবাচক ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, আমদানি ব্যয় নির্বাহ সহজ হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

  • বিষয় :

আরও পড়ুন

×