ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪১১ পুরাতন মামলা icon প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু icon নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি icon জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ icon আপিল বিভাগের রায়ে প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ উন্মুক্ত icon এইচএসসি ও সমমান পরীক্ষা icon আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন icon দুদকের মহাপরিচালক পদে রদবদল, মনিরুল ইসলাম নতুন ডিজি icon ঢাকাসহ ১৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা, নদীবন্দরে ১ নম্বর সংকেত icon সংসদে বিতর্কিত মন্তব্যের পর হাসনাতকে ঘিরে প্রশ্নের ঝড়

হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪১১ পুরাতন মামলা


                            হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪১১ পুরাতন মামলা

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ July ২০২৬ | ২২:১৪

দেশের বিচারব্যবস্থায় দীর্ঘদিনের মামলা জট কমানোর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একদিনে ২ হাজার ৪১১টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে এদিন ১ হাজার ৬৫৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই দিনে রিট মোশন বেঞ্চগুলোতে আরও ৭৫৬টি পুরাতন রিট মামলার নিষ্পত্তি করা হয়। সব মিলিয়ে একদিনে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৪১১।

এ বিশেষ কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ছয় কার্যদিবসে মোট ২৬ হাজার ৫৬০টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯ হাজার ৮৩৬টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৭২৪টি পুরাতন রিট মামলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলো দীর্ঘদিনের পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচারব্যবস্থার দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চগুলো প্রতি সপ্তাহের নির্ধারিত একদিন পুরাতন ক্রিমিনাল মিস ও রিট মামলাকে অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম পরিচালনা করছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিচারপ্রক্রিয়া আরও গতিশীল করতে এই বিশেষ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বিষয় :

আরও পড়ুন

×