ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪১১ পুরাতন মামলা icon প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু icon নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি icon জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ icon আপিল বিভাগের রায়ে প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ উন্মুক্ত icon এইচএসসি ও সমমান পরীক্ষা icon আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন icon দুদকের মহাপরিচালক পদে রদবদল, মনিরুল ইসলাম নতুন ডিজি icon ঢাকাসহ ১৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা, নদীবন্দরে ১ নম্বর সংকেত icon সংসদে বিতর্কিত মন্তব্যের পর হাসনাতকে ঘিরে প্রশ্নের ঝড়

নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি


                            নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ July ২০২৬ | ২০:১৪

বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান প্রক্রিয়া আরও সহজ, আধুনিক ও সুশৃঙ্খল করতে নতুন ভিসা নীতিমালার খসড়া প্রস্তুত করেছে সরকার। বিদেশি বিনিয়োগ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং দক্ষ মানবসম্পদ আকৃষ্টের লক্ষ্য সামনে রেখে প্রণীত এ খসড়াকে আরও পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

এর আগে বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে কার্যকর ভিসা নীতিমালা ২০০৬ সালে প্রণয়ন করা হয়েছিল। সময়ের পরিবর্তিত বাস্তবতা এবং আন্তর্জাতিক প্রয়োজন বিবেচনায় সেটি হালনাগাদ করে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে।

খসড়া নীতিমালায় বিদেশিদের বাংলাদেশে যাতায়াত সহজীকরণ, বিদেশি বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে সহায়ক পরিবেশ সৃষ্টি, পর্যটন ও আতিথেয়তা শিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ আকর্ষণ, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতার ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

খসড়াটি আরও পর্যালোচনা ও পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে গঠিত মন্ত্রিসভা কমিটিকে প্রয়োজনীয় সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

  • বিষয় :

আরও পড়ুন

×