ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪১১ পুরাতন মামলা icon প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু icon নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি icon জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ icon আপিল বিভাগের রায়ে প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ উন্মুক্ত icon এইচএসসি ও সমমান পরীক্ষা icon আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন icon দুদকের মহাপরিচালক পদে রদবদল, মনিরুল ইসলাম নতুন ডিজি icon ঢাকাসহ ১৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা, নদীবন্দরে ১ নম্বর সংকেত icon সংসদে বিতর্কিত মন্তব্যের পর হাসনাতকে ঘিরে প্রশ্নের ঝড়

জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ


                            জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ July ২০২৬ | ১২:২৪

জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, দেশের থানা, উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু শনাক্তের জন্য এনএস১ (NS1) পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী সেসব হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং মসজিদের ইমামদের সম্পৃক্ত করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

  • বিষয় :

আরও পড়ুন

×