ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪১১ পুরাতন মামলা icon প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু icon নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি icon জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ icon আপিল বিভাগের রায়ে প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ উন্মুক্ত icon এইচএসসি ও সমমান পরীক্ষা icon আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন icon দুদকের মহাপরিচালক পদে রদবদল, মনিরুল ইসলাম নতুন ডিজি icon ঢাকাসহ ১৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা, নদীবন্দরে ১ নম্বর সংকেত icon সংসদে বিতর্কিত মন্তব্যের পর হাসনাতকে ঘিরে প্রশ্নের ঝড়

আপিল বিভাগের রায়ে প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ উন্মুক্ত


                            আপিল বিভাগের রায়ে প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ উন্মুক্ত

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ July ২০২৬ | ১১:৪৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইনি জটিলতার অবসান হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান শিক্ষক নিয়োগ-সংক্রান্ত একটি মামলার শুনানি শেষে আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। এর ফলে বহু প্রতীক্ষিত নিয়োগ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের লক্ষ্যে প্রায় ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়। তবে আদালতের নির্দেশনার কারণে সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

সম্প্রতি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসনুল হক মিলন জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ঘাটতি দূর করতেই এ বৃহৎ নিয়োগ উদ্যোগ নেওয়া হয়েছিল। আপিল বিভাগের সর্বশেষ রায়ের পর নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে আর কোনো আইনি প্রতিবন্ধকতা থাকছে না।

  • বিষয় :

আরও পড়ুন

×