ফের বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০২ July ২০২৬ | ১০:৩৩
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে বাজুস। সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে টানা দুই দফায় সোনার দাম কমানো হলেও আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতির প্রভাবে এবার আবারও মূল্য বৃদ্ধি করল বাজুস।
- বিষয় :