ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪১১ পুরাতন মামলা icon প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু icon নতুন ভিসা নীতিমালা চূড়ান্তে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি icon জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ icon আপিল বিভাগের রায়ে প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ উন্মুক্ত icon এইচএসসি ও সমমান পরীক্ষা icon আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন icon দুদকের মহাপরিচালক পদে রদবদল, মনিরুল ইসলাম নতুন ডিজি icon ঢাকাসহ ১৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা, নদীবন্দরে ১ নম্বর সংকেত icon সংসদে বিতর্কিত মন্তব্যের পর হাসনাতকে ঘিরে প্রশ্নের ঝড়

আজ শুরু হচ্ছে

এইচএসসি ও সমমান পরীক্ষা

অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী


                            এইচএসসি ও সমমান পরীক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ July ২০২৬ | ০৯:৩৬

আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে এবার নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে দেশের সব কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট শেষ হবে এবং ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) তাত্ত্বিক পরীক্ষা ২৫ জুলাই, বিএমটি ১ আগস্ট এবং ডিপ্লোমা ইন কমার্সের তাত্ত্বিক পরীক্ষা ২২ জুলাই শেষ হবে।

তিনি আরও জানান, পাবলিক পরীক্ষা আইনে সংশোধন আনা হয়েছে এবং উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জানান, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, যা গত বছরের তুলনায় ১৪ হাজার ৩১৬ জন বেশি। চার হাজার ৮৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স ও বিএমটি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ সাত হাজার ৯৬৪ জন। এ বোর্ডের ৬১০টি কেন্দ্রে এক হাজার ৮৪৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এবার ৭৭টি বিষয়ে ২১ কার্যদিবসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশে পরীক্ষাকেন্দ্র ২ হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৩৯টি।

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম
শিক্ষামন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রস্তুতির জন্য ২০২৭ সালের পরিবর্তে ২০২৮ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম চালু করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে নতুন শিক্ষাক্রম প্রণয়নে একটি কমিটি গঠন করা হয়েছে।

  • বিষয় :

আরও পড়ুন

×