ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

আজ থেকে বাধ্যতামূলক

দেশে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’ ব্যবস্থা

কমবে জাল নোট ও খুচরা টাকার ঝামেলা


                            দেশে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’ ব্যবস্থা

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ July ২০২৬ | ০৯:১১

দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও সমন্বিত করতে আজ (১ জুলাই) থেকে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে ‘বাংলা কিউআর’ ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এই একীভূত কিউআর কোড ব্যবস্থার মাধ্যমে একটি মাত্র কিউআর ব্যবহার করেই যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট থেকে অর্থ পরিশোধ করা যাবে।

নতুন এই ব্যবস্থার ফলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আর আলাদা আলাদা ব্যাংক বা এমএফএসের কিউআর কোড ব্যবহার করতে হবে না। একই কিউআর স্ক্যান করে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং জাল নোট গ্রহণ কিংবা খুচরা টাকার সংকটজনিত ভোগান্তিও অনেকাংশে হ্রাস পাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পর্যায়ক্রমে নতুন ও নবায়নকৃত সব ট্রেড লাইসেন্সধারী প্রতিষ্ঠানে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, হাসপাতালের বিল, পরিবহন টোলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবার অর্থও এই ডিজিটাল পদ্ধতিতে গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যেই বাংলা কিউআর চালু করা হচ্ছে। বিভিন্ন খাতে ধাপে ধাপে এটি বাধ্যতামূলক করা হবে, যাতে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও বিস্তৃত ও কার্যকর হয়ে ওঠে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ডিজিটাল মাধ্যমে গ্রহণের নির্দেশনা দিয়েছে। একইভাবে বড় বেসরকারি হাসপাতালগুলোতেও বাংলা কিউআর চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুললেই হবে না; এর সফল বাস্তবায়নের জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং আর্থিক শিক্ষার প্রসারও জরুরি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, দেশের মানুষের আর্থিক সচেতনতা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তাই স্কুলপর্যায় থেকেই আর্থিক শিক্ষা চালু এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে জনগণকে ডিজিটাল আর্থিক সেবায় দক্ষ করে তুলতে হবে।

সংশ্লিষ্টদের মতে, শক্তিশালী প্রযুক্তিগত নিরাপত্তা, কার্যকর বাস্তবায়ন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে এটি নগদনির্ভর অর্থনীতি থেকে স্বচ্ছ, নিরাপদ ও আধুনিক ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

  • বিষয় :

আরও পড়ুন

×