ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ
বদলি বাণিজ্য বন্ধে লটারি: বিচ্ছিন্ন উদ্যোগ নয়, চাই পূর্ণাঙ্গ সংস্কার icon দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঠেকানো গেল না কেন, প্রশ্ন দূতাবাসের ভূমিকা নিয়ে icon আগামী ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, নতুন উদ্যোগ সরকারের icon ভারতের মণিপুরে হাঁড়িপাতিল-থালাবাসন-ঢাকঢোল পিটিয়ে বিক্ষোভ, পুলিশের হামলা icon সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর icon সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? প্রশ্ন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের icon ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক icon বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী icon সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

নতুন উদ্যোক্তা কমে যাওয়ায় দেশে আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী


                            নতুন উদ্যোক্তা কমে যাওয়ায় দেশে আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ June ২০২৬ | ১০:৫৯

দেশে গত এক যুগের বেশি সময়ে নতুন উদ্যোক্তা তৈরির হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় অর্থনৈতিক বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নতুন উদ্যোক্তা না বাড়ায় সম্পদ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিতসংখ্যক মানুষের হাতে কেন্দ্রীভূত হয়েছে, যা আয় বৈষম্য বৃদ্ধির অন্যতম কারণ।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মিলনায়তনে আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে হারে নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছিল, পরবর্তী ১০ থেকে ১৫ বছরে সেই প্রবণতা আশঙ্কাজনকভাবে কমে যায়। ফলে যারা আগে থেকেই শিল্প-কারখানার মালিক ছিলেন, তারাই ব্যবসা সম্প্রসারণের সুযোগ পেয়েছেন। নতুন উদ্যোক্তা তৈরির গতি কমে যাওয়ার অন্যতম কারণ ছিল শিল্প খাতে গ্যাসের অপ্রতুলতা।

তিনি বলেন, ১৫ থেকে ২০ বছর আগের তুলনায় বর্তমানে দেশে আয় বৈষম্য অনেক বেশি বেড়েছে। বৈশ্বিক ইনকাম ডিসপারিটি সূচকের প্রসঙ্গ তুলে তিনি জানান, এই সূচকের মান যত বাড়ে, আয় বৈষম্যও তত বৃদ্ধি পায়। বর্তমানে বাংলাদেশের অবস্থান আগের তুলনায় বেশি বৈষম্যপূর্ণ।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করে মন্ত্রী বলেন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের অবদান কম। বর্তমানে দেশের জিডিপিতে এ খাতের অবদান প্রায় ২৫ শতাংশ।

তিনি বলেন, অর্থনীতিকে আরও গতিশীল করতে এমএসএমই খাতকে শক্তিশালী করার বিকল্প নেই। এ লক্ষ্যে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকার নীতিগত সহায়তা, সহজ অর্থায়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের গতি বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য নতুন উদ্যোক্তা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এমএসএমই খাতের বিকাশে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

  • বিষয় :

আরও পড়ুন

×