ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী চীনের ১১ প্রতিষ্ঠান icon স্থানীয় সরকার নির্বাচনে কঠোর আচরণবিধি আনছে ইসি icon জর্ডানকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট আর্জেন্টিনার icon যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি icon মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী icon মুক্তিযুদ্ধের ইতিহাস ও সমসাময়িক রাজনীতি নিয়ে বিতর্ক: জামায়াতের ভূমিকা ঘিরে আলোচনা তীব্র icon নিয়োগ হচ্ছে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ! icon পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান icon বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা icon ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, চরম ঝুঁকিতে প্রায় ১৫ কোটি মানুষ

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী


                            মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ June ২০২৬ | ১৫:৪৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়া ও চীন সফরে তিনি বাংলাদেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, জনগণ সরকারের ওপর দেশের স্বার্থ রক্ষার দায়িত্ব অর্পণ করেছে এবং সেই দায়িত্ব পালনের লক্ষ্যেই সফরকালে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তাঁর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য সংসদে উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, এ সফরে কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। সফর থেকে যদি কোনো ইতিবাচক ফল অর্জিত হয়ে থাকে, তবে তা বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন। তিনি আরও বলেন, তাঁদের রাজনৈতিক দর্শনের মূলনীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ এবং দেশের স্বার্থকে সামনে রেখেই সরকার কাজ করছে।

ধন্যবাদ প্রস্তাবের জন্য সংসদের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিরোধীদলীয় নেতাকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করার বিষয়ে বিরোধীদলের পক্ষ থেকেও উৎসাহ পাওয়া গেছে।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব উত্থাপন করেন। দীর্ঘ আলোচনার পর কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সফরটিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও সফরের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।

প্রস্তাবটি ভোটে দেওয়ার আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সংসদে অনুষ্ঠিত আলোচনাগুলো থেকে স্পষ্ট হয়েছে যে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

  • বিষয় :

আরও পড়ুন

×