ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক icon মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা icon গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১ icon মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্তিতে উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী icon সিন্ধু নদীর পানিবন্টন ইস্যুতে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের icon এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার icon ইসরায়েলকে নিয়ে কড়া বার্তা ওয়াশিংটনের icon কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬ icon সুস্থ ও সুষম জীবনযাপনের বার্তা নিয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস icon গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬

মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সফরসঙ্গী থাকছেন মালয়েশিয়ায় ২৭ জন, চীনে ২৮ জন


                            মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ June ২০২৬ | ১২:৪৯

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ২১ জুন তিনি একদিনের সফরে মালয়েশিয়া যাবেন। সফর শেষে তিনি চীনে সরকারি সফরে যাবেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর আমন্ত্রণে ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুরে অবস্থান করবেন তিনি। সফরের মূল আনুষ্ঠানিকতা ২২ জুন অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়া সফর শেষে একই দিনে তিনি চীনের উদ্দেশে রওনা দেবেন। ২২ থেকে ২৬ জুন চীনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। দুই দেশ মিলিয়ে মোট ছয় দিনের এই সফর শেষে তিনি দেশে ফিরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানান, সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়ায় থাকবেন ২৭ জন এবং চীনে ২৮ জন। তিনি আরও বলেন, সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে।

কূটনৈতিকভাবে এই দুই দেশের সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মালয়েশিয়া সফর থেকে শ্রমবাজার সংক্রান্ত ইতিবাচক অগ্রগতির আশা করছেন সংশ্লিষ্টরা।

  • বিষয় :

আরও পড়ুন

×