ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ June ২০২৬ | ১৭:২০
ফ্রান্সে ধর্ষণ অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মরক্কোর জাতীয় দলের ও প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমি। ২৪ বছর বয়সী এক তরুণীর করা অভিযোগের ভিত্তিতে ফরাসি আপিল আদালত নিম্ন আদালতের দেওয়া বিচার শুরুর নির্দেশ বহাল রেখেছে।
জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হাকিমিকে আনুষ্ঠানিকভাবে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তার আইনজীবীরা আপিল করলেও তা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।
অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয়ের পর এক তরুণীকে নিজের বাসায় ডেকে নিয়ে সম্মতি ছাড়া শারীরিক নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে বলে দাবি করা হয়।
বর্তমানে পিএসজি ও মরক্কো জাতীয় দলের এই খেলোয়াড় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যেখানে তিনি বিশ্বকাপ প্রস্তুতি ও ম্যাচে অংশ নিচ্ছেন। আদালতের এই সিদ্ধান্তের খবর তার জন্য বড় ধাক্কা হিসেবে এসেছে।
- বিষয় :