ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক icon মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা icon গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১ icon মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্তিতে উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী icon সিন্ধু নদীর পানিবন্টন ইস্যুতে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের icon এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার icon ইসরায়েলকে নিয়ে কড়া বার্তা ওয়াশিংটনের icon কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬ icon সুস্থ ও সুষম জীবনযাপনের বার্তা নিয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস icon গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৬৬


                            ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৬৬

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ June ২০২৬ | ১৭:৫৮

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের মতো লক্ষণ নিয়ে নতুন করে এক হাজার ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১৩৯ জনের শরীরে হাম ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম সংক্রমণে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে আরও ৫৭৩ শিশুর মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে দেশে এ বছর হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা ৬৬৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

  • বিষয় :

আরও পড়ুন

×