ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক icon মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা icon গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১ icon মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্তিতে উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী icon সিন্ধু নদীর পানিবন্টন ইস্যুতে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের icon এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার icon ইসরায়েলকে নিয়ে কড়া বার্তা ওয়াশিংটনের icon কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬ icon সুস্থ ও সুষম জীবনযাপনের বার্তা নিয়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস icon গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬

নিট রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল, মোট রিজার্ভ ৩৫.৮০ বিলিয়ন


                            নিট রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল, মোট রিজার্ভ ৩৫.৮০ বিলিয়ন

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ June ২০২৬ | ১১:১২

দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী বর্তমানে নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১২৩ কোটি ৯৮ লাখ ডলার।

একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৫৮০ কোটি ২৩ লাখ ডলার।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানায়।

এর আগে গত মে মাসে নিট রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করলেও পরবর্তী সময়ে দুই মাসের আমদানি ব্যয় পরিশোধের কারণে তা আবার ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। তবে সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবাহের ফলে রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) ব্যবস্থার আওতায় প্রতি দুই মাস অন্তর সদস্য দেশগুলোর আমদানি বিল পরিশোধ করা হয়, যা রিজার্ভে সাময়িক প্রভাব ফেলে।

  • বিষয় :

আরও পড়ুন

×